July 26, 2026, 11:11 am

উত্থান হয়েছে শেয়ারবাজারে

উত্থান হয়েছে শেয়ারবাজারে

বছরের তৃতীয় কার্যদিবসও মঙ্গলবার (০৪ জানুয়ারি) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। সূচক বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৯ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৯২.৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৬.১২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৯২ পয়েন্ট বা ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ৫৭১.১৮ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৩১ কোটি ৯৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৭টির বা ৪৪.১৮ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮০টির বা ৪৭.৬২ শতাংশের এবং ৩১টি বা ৮.২০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫.৯০ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৮৩.০২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ৩৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com