July 28, 2026, 1:55 am

শেয়ারবাজারে সূচকে বড় পতন

শেয়ারবাজারে সূচকে বড় পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে উভয় শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.২১ পয়েন্ট কমে ৬ হাজার ৮৩৭.৮০ পয়েন্টে অবস্থান করছে। এর আগে ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসই-৩০ সূচক ১৬.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৮.৪১ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএস-৩০ সূচক ২ হাজার ৭৮৭.৮১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

ডিএসইএস সূচক ৩.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬.৪১ পয়েন্টে। গত ৬ অক্টোবর ডিএসইএস সূচক ১ হাজার ৬০০.০৩ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

মঙ্গলবার ডিএসইতে ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত আছে ৪০টির। দিন শেষে ডিএসইতে ১ হাজার ৭৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩৭৩ কোটি টাকা বেশি।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১০০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১২.১১ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসইএক্স সূচক ১২ হাজার ৯৪০.৫১ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সার্বিক সিএএসপিআই সূচক ১৬৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৯৯১.৬৪ পয়েন্টে। এর আগে ৩ অক্টোবর সিএএসপিআই সূচক ২১ হাজার ৫৪৯.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

সিএসআই সূচক ২.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৬.৫৫ পয়েন্টে। গত ৩ অক্টোবর সিএসআই সূচক ১ হাজার ৩৮২.৬৭ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়ে।

মঙ্গলবার সিএসইতে ২৭০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত আছে ৩২টির। দিন শেষে সিএসইতে ২৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com