May 31, 2026, 11:47 am
করোনার এই সময়ে সিনেমা-নাটকের পাশাপাশি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ।
বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে টম হিডলস্টনের ‘দ্য নাইট ম্যানেজার’-এর হিন্দি সংস্করণে অভিনয়ের জন্য ৮০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার।এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে নির্মাতা কেন ঘোষ জানিয়েছেন, হৃতিকের মতো বড় তারকারা ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত হলে বাজেট বড় হবে। এবং সেই বাজেট তুলে লাভবান হতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
আর হৃতিক হটস্টারে যুক্ত হলে অন্যরা (ওটিটি প্ল্যাটফর্ম) শুধু নতুনদের নিয়ে কনটেন্ট নির্মাণ করতে পারবে না। তবে হৃতিকের ৭৫ থেকে ৮০ কোটি রুপির প্রস্তাব সম্পর্কে বিস্তারিত জানায়নি হিন্দুস্তান টাইমস।