August 23, 2026, 7:40 pm

মূলধন ৬০০ কোটি টাকা করবে বিডি ফাইন্যান্স

মূলধন ৬০০ কোটি টাকা করবে বিডি ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন বাড়িয়ে ৬০০ কোটি টাকার করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বর্তমানে অনুমোদিত মূলধন ২০০ কোটি। আরও ৪০০ কোটি টাকা বাড়িয়ে ৬০০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ।

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তটি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। আগামী ২৩ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বিডি ফাইন্যান্স পুঁজিবাজারে ২০০৭ সালে তালিকাভুক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com