August 25, 2026, 2:55 pm

মোস্তফা মেটালের কিউআইওতে আবেদন ২৬ সেপ্টেম্বর

মোস্তফা মেটালের কিউআইওতে আবেদন ২৬ সেপ্টেম্বর

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আইপিওর বিকল্প এই পদ্ধতিতে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজকে কিউআইওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গত ৩০ জুন অনুমোদন দেয় বিএসইসি।

মোস্তফা মেটাল বাজারে ১০ টাকা মূল্যের ১ কোটি ১০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১১ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ ডিসেম্বর ২০২০ সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৭৬ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ দশমিক ৯০ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী তিন বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com