August 24, 2026, 10:00 pm

টাকার চিন্তা করলে বিনোদন জগত জীবনেও ছাড়তাম না: অ্যানি খান

টাকার চিন্তা করলে বিনোদন জগত জীবনেও ছাড়তাম না: অ্যানি খান

অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন মডেল অ্যানী খান। দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করে অভিনেত্রী পরিচয় দিয়েই। কিন্তু এক সময় সেই অভিনয় জগত থেকেই সরে দাড়ানোর ঘোষণা দেন। ধর্মে কর্মে মনোযোগী হন এরপর থেকে। গত মার্চ মাস থেকে নিজেকে নতুন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন অ্যানী খান। অনলাইনে পোশাক ব্যবসা শুরু করেছেন। ‘অ্যানীস কালেকশন’ নামের সেই প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করছেন অ্যানি। শুরু থেকেই ক্রেতাদের কাছে থেকে ভালো সাড়া পাচ্ছেন তিনি।

তবে পণ্যের দাম বেশি নিচ্ছেন বলে অ্যানী খানের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে অনেক নেটিজেন গুজব ছড়াচ্ছেন। বিষয়টি নিয়ে সাবেক এই অভিনেত্রী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, আমার পেজে সব কিছুর দাম বেশি, কিছু আইডি থেকে প্রতিনিয়ত এরকম বলা হচ্ছে। এদের কী লাভ আমার সঙ্গে এমন করে? অবাক লাগে মানুষ এত কুরুচি সম্পন্ন হতে পারে? এমন না যে আমি কারো সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছি, নিজের এত বছরের ক্যারিয়ার ছেড়ে দিয়ে কষ্ট করে ব্যবসাটাকে আগলে ধরেছি, আর এরকম কিছু ফেক আইডি প্রতিনিয়ত এমন করছে।

অ্যানী খান আরও লেখেন, হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনি যদি আমার ভাগ্যে নির্ধারণ করে রাখেন আমার ব্যবসা বরকতময় হবে, ইনশাআল্লাহ হবে। কারণ আমি টাকার কথা চিন্তা করলে আমার মিডিয়া (বিনোদন) জগত জীবনেও ছাড়তাম না। আমার দৃঢ় মনোবল আপনি আমার সহায়ক, আপনি চান তাই আমি ব্যবসা করছি। আল্লাহ আপনি এসব বাজে মানুষদেরকে হেদায়েত করুন। আমাকে অনেক বেশি ধৈর্য দিয়ে দেন, যেন এরা আমার মনোবল ভাঙতে না পারে। আমিন সুম্মা আমিন।’

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com