August 25, 2026, 7:03 am

প্রথম ঘণ্টায় লেনদেন ৬৫৭ কোটি টাকা

প্রথম ঘণ্টায় লেনদেন ৬৫৭ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৬৫৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৮ কোটি ১৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com