July 27, 2026, 8:04 pm

ফুসফুস আকৃতির নেকলেস পরে আলোচনায় মার্কিন মডেল

ফুসফুস আকৃতির নেকলেস পরে আলোচনায় মার্কিন মডেল

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর কান চলচ্চিত্র উৎসব। গত ৬ জুলাই পর্দা উঠেছে ৭৪তম আসরের। সারা বিশ্ব থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জড়ো হয়েছেন ফ্রান্সের এই শহরে। বরাবরের মতো এবারের আসরেও হাজির হয়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। তবে রেড কার্পেটে এবার তার লুক যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।

রেড কার্পেটে বেলা হাদিদের বেশ কিছু ছবি প্রকাশ করেছে পশ্চিমা সংবাদমাধ‌্যম। তাতে দেখা যায়—তার পরনে কালো রঙের বডি হাগিং নেকলাইন গাউন। তার উপর ফুসফুস আকৃতির সোনার নেকলেস। যা তার বক্ষযুগল ঢেকে রেখেছে। আর এই লুকের জন্যই আলোচনায় উঠে এসেছেন এই মার্কিন মডেল। তার পোশাক ডিজাইন করেছেন এলসা শিয়াপ্যারেলি।

গণিতের হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বেলা হাদিদ। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ড’। এই পদ্ধতি অনুসারে সবাইকে ছাড়িয়ে গেছেন বেলা হাদিদ। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ২৩ বছর বয়সী এই ভিক্টোরিয়াস সিক্রেট মডেলের চেহারা ৯৪.৩৫ শতাংশ নিখুঁত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com