July 22, 2026, 4:50 am

অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও কে অ্যান্ড কিউর বোনাস শেয়ার অনুমোদন

অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও কে অ্যান্ড কিউর বোনাস শেয়ার অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডকে বোনাস শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটির মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন সাত শতাংশ বোনাস শেয়ার ছাড়বে। গত ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এরপর বিএসইসির কাছে প্রস্তাব পাঠায় কোম্পানিটি। যা অনুমোদন হয়েছে। নিয়ম অনুযায়ী এ লভ্যাংশ বিতরণের আগে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হয়। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে আগামী ২ মার্চ।

সমাপ্ত বছরে বোনাস শেয়ারের পাশাপাশি সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন।

অপর কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ ৫ শতাংশ বোনাস শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৮ ফেব্রুয়ারি। ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯২ পয়সা।

কোম্পানিটি চলতি বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ২২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৭ টাকা ১৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ টাকা ৭৪ পয়সা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com