July 21, 2026, 5:23 pm

পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন চলছে

পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ৯৭৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে যথাক্রমে ১৫০৫ ও ২৫৬৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২০৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৮২টির এবং অপরির্বতিত রয়েছে ৬৮টি কোম্পানির শেয়ার।

রোববার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-বেক্সিমকো লিমিটেড, ইয়াকিন পলিমার, ওরিয়ন ফার্মা, ফরচুন সু, পেপার প্রোসেসিং, জিকিউ বলপেন, আনোয়ার গ্যালভানাইজিং, রহিমা ফুড, সিলভো ক্যামিকেল ও বিএসসি।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক কমে ১৬ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে ৬ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট কমে ২০ হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৫৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭২টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানি শেয়ারের দর।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com