July 27, 2026, 2:02 pm

সাইফ পাওয়ারটেকের মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

সাইফ পাওয়ারটেকের মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেডের চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৯ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.৬৬ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৯ টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ০.২৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.২৪ টাকা বা ৮৩ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.১৬ টাকায়

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com