July 26, 2026, 8:10 pm

এইচএসসিতে দীঘির রেজাল্ট কী?

এইচএসসিতে দীঘির রেজাল্ট কী?

বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন। পাশাপাশি লেখাপড়ায় মনোযোগী তিনি। ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এদিকে তার রেজাল্ট নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

আজ ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দীঘি। পরীক্ষায় জিপিএ ৩.৭৫ পেয়ে ‘এ মাইনাস’ গ্রেডে কৃতকার্য হয়েছেন বলে জানান দীঘি।

দীঘি স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অভিনেতা সুব্রত বড়ুয়া ও অভিনেত্রী দোয়েলের মেয়ে দীঘি।

২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ ১৫ বছর পর দীঘির নামের আগে ‘নায়িকা’  তকমা লেগেছে গত বছরের মার্চে। ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামের একটি সিনেমায়। এছাড়া তার হাতে কয়েকটি সিনেমা রয়েছে

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com