July 17, 2026, 2:02 am

‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক’ পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক’ পুরস্কার পেলো ইসলামী ব্যাংক

‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন বাংলাদেশ’ হিসেবে পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক ক্যামব্রিজ আইএফএ ও ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস প্রদত্ত সপ্তম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০২১-এ পুরস্কার দেওয়া হয়।

ক্যামব্রিজ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স কর্তৃক যুক্তরাষ্ট্র, এশিয়া ও আফ্রিকার ইসলামী ব্যাংক এবং রিটেইল আর্থিক প্রতিষ্ঠানসমূহের র‌্যাংকিংয়ের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

সম্প্রতি এ পুরস্কার ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান, পিএইচডির কাছে হস্তান্তর করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। একই প্রতিষ্ঠান কর্তৃক ‘স্ট্রংগেস্ট ইসলামিক রিটেইল ব্যাংক ইন এশিয়া’ হিসেবেও পুরস্কৃত হয়েছে ইসলামী ব্যাংক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com