July 10, 2026, 11:27 am

২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫০১ জন

২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫০১ জন

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে। শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১২ হাজার ১৮৩ জন; শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com