July 10, 2026, 11:24 am

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

উত্থানে ফিরেছে শেয়ারবাজার

পরপর দুই কার্যদিবস পতন হলেও মঙ্গলবার (২৫ জানুয়ারি) উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়ছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৩২ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়ে সাত হাজার ৩২.৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট বা ০.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.৯৩ পয়েন্ট বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৪.৬১ পয়েন্টে এবং দুই হাজার ৬১৩.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯৭ কোটি ২০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৪টির বা ৪৩.২৭ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৬২টির বা ৪২.৭৪ শতাংশের এবং ৫৩টি বা ১৩.৯৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com