July 22, 2026, 5:02 am

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনও বেড়েছে

শেয়ারবাজারে সূচকের সাথে লেনদেনও বেড়েছে

আগের দিন নামমাত্র উত্থান হলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৯ জানুয়ারি) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন সূচকের সাথে টাকার পরিমাণে রেণদেনও বেড়েছে। তবে লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭২ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে সাত হাজার ৮৯.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট বা ০.১৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮.৩৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৯.১৪ পয়েন্টে এবং দুই হাজার ৬১৭.৩০ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২২ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭১২ কোটি ৮৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টির বা ৪৪.৫৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৭০টির বা ৪৪.৮৫ শতাংশের এবং ৪০টি বা ১০.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯২.৬৯ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৫১.৬৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। আজ সিএসইতে ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com