July 21, 2026, 7:21 pm

করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৩৫৯ জন

করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৩৫৯ জন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৯ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ০৩ শতাংশে।

করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে; শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৪ হাজার ৬৬৪ জনে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল বুধবার জানানো হয় আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ২ হাজার ৯১৬ জন; শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬৮ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৯৫৫ জন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com