July 21, 2026, 4:17 pm

অসুস্থ মাহি শয্যাশায়ী, প্রার্থনায় রাকিব

অসুস্থ মাহি শয্যাশায়ী, প্রার্থনায় রাকিব

প্রথম সংসারে বিচ্ছেদের পর ভালোবেসে গাজীপুরের ব্যবসায়ী যুবক রাকিবকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। তবে এবার জানা গেল, এই নায়িকা অসুস্থ হয়ে বর্তমানে শয্যাশায়ী। স্ত্রীর অসুস্থতায় পাশে থাকছেন স্বামী রাকিব। স্ত্রীর যত্ন নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য করছেন প্রার্থনা। মাহির ফেইসবুক ফলো করলে এসব কথার প্রমাণ মেলে।

নতুন বছরে চারটি ছবি পোস্ট করে মাহি। সেখানে দেখা যায়, শয্যাশায়ী মাহির হাতে ক্যানোলা পরানো। পাশেই নামাজ পড়ছেন রাকিব। আরেকটি ছবিতে মাহির হাতে ফুল দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। কমেন্ট বক্সে মাহির সুস্থতা কামনা করেছেন অসংখ্য ভক্ত।

মাহিয়া মাহি সম্প্রতি এফডিসিতে ‘বুবুজান’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে মাহির অসুস্থতার কারণ জানা যায়নি। ফোন করেও পাওয়া যাচ্ছে না এই নায়িকাকে। উল্লেখ্য, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু মাহির। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com