July 27, 2026, 6:45 am
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এ পুরস্কার দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, আইসিএমএবি’র সভাপতি আবু বকর সিদ্দিক এবং আইসিএমএবি করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও করপোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।