July 22, 2026, 1:39 am

সুবাহকে ডিভোর্সের সিদ্ধান্ত ইলিয়াসের

সুবাহকে ডিভোর্সের সিদ্ধান্ত ইলিয়াসের

বর্তমান টপ অফ দ্যা বিনোদন আলোচিত সমালোচিত সুবাহ শাহ হুমায়রা ও কন্ঠ শিল্পী ইলিয়াস হোসাইন। তার দুজনেই একের পর এক বির্তকিত মন্তব্য করে সংবাদের শিরোনাম হচ্ছেন। বর্তমানে ইলিয়াস স্ত্রী সুবাহকে রেখে জেলা শহর কুষ্টিয়াতে অবস্থান করছেন।

বিয়ের এক মাসের মধ্যে বিস্ফোরক তথ্য দিলেন ইলিয়াস। তিনি সুবাহ শাহ হুমায়রাকে ডিভোর্স দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এ কথা বলেন।

আলাপচারিতায় ইলিয়াস বলেন, আমি পারিবারিক কারণে ঢাকার বাহিরে কুষ্টিয়াতে অবস্থান করছি। প্রতি মুহুর্তে গণমাধ্যমকর্মীদের ফোন কলে এক প্রকার বিরক্ত হচ্ছি। সুবাহর ঘটনার পর থেকে পারিবারিক ও বন্ধু মহলে আমি হেও প্রতিপন্ন হয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষা যে সিদ্ধান্তই নেই, তা পারিবারিক ভাবে নেওয়া হবে। তবে এতটুকু বলতে পারি ডিভোর্সের চুড়ান্ত সিদ্ধান্তে রয়েছি।

ইলিয়াস আরও বলেন, আমি খুব শ্রীঘই ঢাকায় ফিরছি। ফিরেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করবো।

এব্যাপারে কথা বলার জন্য ইলিয়াসের স্ত্রী সুবাহকে ফোন কল করলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com