July 26, 2026, 7:01 am

মা হারালেন জায়েদ খান

মা হারালেন জায়েদ খান

বাবাকে হারানোর এক বছরের পূর্ণ হওয়ার আগেই মা হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোর ৪টা ৫৫ মিনিটে তার মা সাহিদা হক রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন।

বিষয়টি জায়েদ খান নিজেই জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন, ‘মা আর নেই। আজ সকাল ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আল্লাহ-তায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার ১ বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ।

তার আগেই আজ ২৭ তারিখ মা-কে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করবো। আপনারা আমার মা’র জন্য দোয়া করবেন। ’

এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এম এ হক মারা যান।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com