July 26, 2026, 1:53 am

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭৫

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক শূন্য এক শতাংশ।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com