July 21, 2026, 4:52 pm

জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

জাতীয় স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ব্যাংকের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং আইবিটিআর-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান।

এসময় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার, মো. মাহবুব আলম, মোহাম্মদ উল্লাহ, মিজানুর রহমান ও জি. এম. মোহা. গিয়াস উদ্দিন কাদেরসহ ঊর্ধ্বতন নির্বাহী ও ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com