July 21, 2026, 4:26 pm

সাউথ বাংলা ব্যাংকের মোংলা শাখা উদ্বোধন

সাউথ বাংলা ব্যাংকের মোংলা শাখা উদ্বোধন

মোংলায় সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে মোংলা পৌরশহরের প্রানকেন্দ্র চৌধুরী মোড়স্থ মোংলা পোর্ট পৌরসভার নতুন ভবনের (২য় তলা) মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও মোংলা পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেক সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিঃ মোংলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন।

এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মোসলেহ্ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পারিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

এছড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com