August 21, 2026, 7:36 am

ফতুল্লায় জমেথাকা গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে ২

ফতুল্লায় জমেথাকা গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে ২

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভবনে লাইনে লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দেয়ালচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুজন। মৃত মঙ্গোলী রাণী পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমানুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, মঙ্গোলীর মেয়ের পা ভেঙে গেছে। তিনি সকালে মেয়েকে নিয়ে কবিরাজের কাছে যাচ্ছিলেন। ওই বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে দেয়াল ভেঙে মঙ্গোলীর গায়ের ওপর পড়ে। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে পাঁচ তলা একটি ভবনের নিচ তলায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মায়া রাণী নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়। পরিবার নিয়ে ওই ভবন লাগোয়া একটি ঘরে ভাড়া থাকতেন। পরে মঙ্গোলী নামের আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আটজন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা জানান, ভবনের নিচ তলায় গ্যাসের লাইন থেকে লিক হওয়া গ্যাস জমে ছিল; দরজা-জানালাও বন্ধ ছিল। বৈদ্যুতিক সুইচ অথবা চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়।

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মৃত বেড়ে ২
তিনি বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অন্য তলার বাসিন্দাদের সরিয়ে নিয়েছি। পুরো ভবন সিলগালা করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন জানান, ভবনটি সিলগালা করা হয়েছে। মৃতদের পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com