August 22, 2026, 10:26 am

গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন

গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে আশপাশের মানুষজন বাড়িঘর ছেড়ে চলে গেছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com