August 25, 2026, 6:59 am

ইসলামী ব্যাংক যশোর জোনের শরীয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক যশোর জোনের শরীয়াহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের উদ্যোগে সম্প্রতি ‘ব্যাংকিং কার্যক্রমে শরীয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যশোর জোন প্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও মো. শফিউল আজম।

ওয়েবিনারে অংশগ্রহণ করেন যশোর জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com