August 13, 2026, 9:29 pm

সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন আড়াইটা পর্যন্ত

সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন আড়াইটা পর্যন্ত

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (৮ আগস্ট) দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ রয়েছে। তবে সোমবার (৯ আগস্ট) থেকে সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে। চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এ বিষয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারী বলেন, ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় শুক্র ও শনিবারের পর রোববারও পুঁজিবাজারের লেনদেন বন্ধ রয়েছে। তবে সোমবার থেকে যথারীতি লেনদেন চালু থাকবে।

তিনি বলেন, সোমবার থেকে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন অনুষ্ঠিত হবে। তার আগের ও পরের ওপেনিং এবং ক্লোজিং সেশনও থাকবে।

সর্বশেষ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ব্যাংক ও পুঁজিবাজারে মতো আজও বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস বন্ধ রয়েছে। সোমবার থেকে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে।

গত বৃহস্পতিবার সপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের পাশাপাশি রোববার ব্যাংক বন্ধ রাখা সংক্রান্ত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকা‌লে সীমিত পরিসরে চলবে ব্যাংক। রোববার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে সোমবার ও মঙ্গলবার ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com