August 24, 2026, 9:09 am

রবিবার বন্ধ থাকবে শেয়ারবাজার

রবিবার বন্ধ থাকবে শেয়ারবাজার

সাপ্তাহিক দুই দিন ছুটি ছাড়াও আগামী রবিবার (০৮ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। আজ (০৫ আগস্ট) এক সাক্যুলারে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। আর ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে ওই দিন শেয়ারবাজারও বন্ধ থাকছে। ব্যাংক ছাড়া শেয়ারবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে এই বাজারকে।

কেন্দ্রীয় ব্যাংকের সাক্যুলারে আরো বলা হয়েছে, রবিবার বন্ধ থাকলেও সোম ও মঙ্গলবার (০৯ ও ১০ আগস্ট) ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। আর ব্যাংকের লেনদেন সময় বাড়ানোর কারণে শেয়ারবাজারের লেনদেনও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com