August 24, 2026, 9:06 pm
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি করেছে র্যাব। এ ছাড়া, নতুন ধরনের মাদক ‘আইস’সহ জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মদ।
পরীমনিকে আটকের পর র্যাব সদর দপ্তরে নেয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান বাহিনীর গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম।