July 21, 2026, 4:20 pm

করোনাভাইরাসের বিরুদ্ধে এ লড়াই জিততেই হবে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের বিরুদ্ধে এ লড়াই জিততেই হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এ লড়াই জিততেই হবে। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে এক ভিডিও বার্তায় দেশবাসীকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।

করোনাভাইরাস মহামারির মধ্যেই বুধবার কোরাবানির ঈদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এবার এমন এক সময়ে ঈদ এসেছে যখন মহামারির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের মানুষকে।

প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com