July 28, 2026, 8:59 pm

উত্থানে শুরু হলেও পতনে শেষ পুজিবাজার

উত্থানে শুরু হলেও পতনে শেষ পুজিবাজার

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ জুলাই) উত্থানে শুরু হলেও পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে। ডিএসইতে সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সিএসইতেও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। সূচক কমলেও ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে। লেনদেন কমেছে সিএসইতে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২০৮.৩৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এব হাজার ৩৪৬.৮২ পয়েন্ট এবং দুই হাজার ২৫৯.০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৫৯৯ কোটি ২১ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০৭ কোটি ৩০ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯১ কোটি ৯১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৬টির বা ৪২.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮৬টির বা ৫০.৪১ শতাংশের এবং ২৭টির বা ৭.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ৩০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৩টির দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com