July 21, 2026, 7:27 pm

‘কারিগরি কমিটি পরামর্শ দিলে বিধিনিষেধ বাড়তে পারে’

‘কারিগরি কমিটি পরামর্শ দিলে বিধিনিষেধ বাড়তে পারে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ আছে। সরকারের পরামর্শক কমিটি আছে। তারা যদি মনে করে চলমান বিধিনিষেধ এগিয়ে নেওয়া দরকার, তাহলে এগিয়ে নিতে হবে। তবে সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে।

আজ রোববার (১১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

লকডাউনে ফেরি চলাচল প্রসঙ্গে খালিদ মাহমুদ বলেন, আমরা ফেরি বন্ধ করি নাই। চলমান আছে। কারণ ফেরিতে আম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি বিশেষ প্রয়োজনে মুভমেন্ট দরকার হয়। এজন্য এটা চালু থাকবে।

গত রোজার ঈদে বিধিনিষেধ ভেঙে ফেরিতে করে মানুষ বাড়ি গেছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত বছর প্রচুর মানুষ ফেরিতে গেছে, লোক সমাগম হয়েছে। যাত্রী পারাপারে আমরা কঠোর ছিলাম। এখনও আছি। তবে এবার স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খালিদ মাহমুদ আরও বলেন, আমরা যদি বেঁচে থাকি তাহলে জীবনে অনেক ঈদ আসবে। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব যদি করোনাকে জয় করতে পারি।

দেশের সব সমুদ্র ও স্থলবন্দরকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসহ সকল স্থলবন্দরে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। আগামী বুধবার থেকে টিকা কার্যক্রম শুরু হবে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com