July 21, 2026, 4:01 pm

সূচকের উত্থানে চলছে লেনদেন

সূচকের উত্থানে চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ৫৩৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৩৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৫ কোটি ৪১ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com