July 26, 2026, 4:13 pm

একদিনে শনাক্ত সাড়ে ১১ হাজার, মৃত্যু ১৬৩ জন

একদিনে শনাক্ত সাড়ে ১১ হাজার, মৃত্যু ১৬৩ জন

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্তের ফের রেকর্ড হলো বাংলাদেশে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৫২৫ জনের দেহে এই ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

সোমবার (৫ জুলাই) তার আগের ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com