July 26, 2026, 4:09 am

আরও দুই ব্রোকার হাউজকে বিএসইসির সতর্কবার্তা

আরও দুই ব্রোকার হাউজকে বিএসইসির সতর্কবার্তা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরো দুইটি ব্রোকারজ হাউজকে ভবিষ্যতে সিকিউরিটিজ সংক্রান্ত আইন মেনে চলতে সতর্কপত্র জারি করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রোকারেজ হাউজ দুইটি হলো : জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড এবং সালাম অ্যান্ড কোম্পানি লিমিটেড।

উল্লেখিত ব্রোকারেজ হাউজগুলোকে ভবিষ্যতে সিকিউরিটিজ সম্পর্কিত সমস্ত আইন মেনে চলার জন্য সতর্কতাপত্র জারি করেছে বিএসইসি।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com