July 27, 2026, 11:59 am

বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ১ টাকা দেবে ব্যাংক এশিয়া

বিনিয়োগকারীদের শেয়ারপ্রতি ১ টাকা দেবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১ টাকা বা ১০ শতাংশ লভ্যাংশ দেবে। যার পুরোটা-ই নগদ লভ্যাংশ।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংক এশিয়ার  সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৬৮ পয়সা।

অন্যদিকে আলোচিত বছরে এককভাবে ব্যাংকটির ইপিএস (Solo EPS) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৬৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৩৪ পয়সা। আর একভাবে ছিল ২৩ টাকা ৬৮ পয়সা।

আগামী ২৯ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ এপ্রিল।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com