July 22, 2026, 4:34 am

পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ৮৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ২৪ লাখ ৭৭ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট অবস্থান করছে ৯ হাজার ৭৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৬ টাকা।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com