July 22, 2026, 2:08 am

লুব-রেফের লেনদেন শুরু ৪০.৫০ টাকায়

লুব-রেফের লেনদেন শুরু ৪০.৫০ টাকায়

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর ৪০.৫০ টাকায় শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম দিন কোম্পানিটির শেয়ার দর ১৩.৫০ টাকা বা ৫০ শতাংশ বেড়ে ৪০.৫০ টাকায় দাঁড়ায়। কোম্পানিটির প্রতিটি শেয়ার আইপিওতে আবেদনকারীদের মাঝে ২৭ টাকায় বিক্রি করা হয়।

লেনদেনের ৫৫ মিনিটের মাথায় কোম্পানিটির ১১টি শেয়ার মাত্র ২ বার হাত বদল হয়েছে।

‘এন’ ক্যাটাগরিবুক্ত লুব-রেফের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে: “LRBDL” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৫৩২৩।

এর আগে গত ৪ মার্চ কোম্পানিটির লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে আইপিও শেয়ার জমা করা হয়েছে। আর ২৩ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এরও আগে গত ২৬ জানুয়ারি ০১ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে ১২.৩৯ গুণ আবেদন জমা পড়েছে।

আর ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে সাধারন বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করতে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে। এতে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।

আর কোম্পানিটির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে। নিলামে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এখান থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট করে অর্থাৎ ২৭ টাকায় আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে।

পাবলিক ইস্যু রুলস অনুযায়ি, বিডিংয়ে কাট-অফ প্রাইস থেকে উপরে যোগ্য বিনিয়োগকারীরা যে দর প্রস্তাব করবেন, সেই দরে শেয়ার নিতে হবে। যাতে করে লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা হলেও এর উপরে দর প্রস্তাবকারীদেরকে তাদের প্রস্তাবিত দরেই শেয়ার কিনতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ৬০ টাকা করে দর প্রস্তাব করা এশিয়া ইন্স্যুরেন্সকে ওই দরেই শেয়ার কিনতে হবে। এমনটির কারনে গড় শেয়ার ইস্যু দর কাট-অফ প্রাইসের থেকে বেশি হবে।

লুব-রেফের কাট-অফ প্রাইস নির্ধারনের জন্য গত ১২ অক্টোবর বিকাল ৫টায় নিলাম শুরু হয়। যা শেষ হয় ১৫ অক্টোবর বিকাল ৫টায়। নিলামে সর্বনিম্ন ১৩ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় দর প্রস্তাব করেন অংশগ্রহণকারীরা। সবচেয়ে বেশি ১৪ জন করে ২৫ টাকা ও ৫৫ টাকা করে দর প্রস্তাব করেছেন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন ২৭ টাকায় দর প্রস্তাব করেছেন।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

 

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com