July 17, 2026, 2:55 am

পুঁজিবাজারে সূচকের উর্ধমুখী ধারায় চলছে লেনদেন

পুঁজিবাজারে সূচকের উর্ধমুখী ধারায় চলছে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবসের মতো আজ সোমবারও (৮মার্চ) সূচকের উর্ধমুখী ধারায় চলছে পুঁজিবাজারের লেনদেন। তবে লেনদেনের শুরু থেকেই সূচকের বেশ উঠা-নামা হচ্ছে বাজারে।

সোমবার বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ হাজার ৫৯৬ পয়েন্টে অবস্থান করছিল, যা আগের দিনের চেয়ে ১২ দশমিক ১৫ পয়েন্ট বেশি।

এ সময় অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬১ পয়েন্টে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪১ টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির।

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com