August 19, 2026, 11:25 pm
নেক্সাস সিকিউরিটিজ লিমিটেডকে বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে কমিশনের ৭৬৪তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।