July 21, 2026, 8:16 pm

পুঁজিবাজারে না আসতেই মুনাফা কমেছে ই-জেনারেশনের

পুঁজিবাজারে না আসতেই মুনাফা কমেছে ই-জেনারেশনের

আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হতে যাওয়া ইজেনারেশন লিমিটেডের চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.০৮ টাকা। অর্থাৎ মুনাফা কমেছে ২৭ পয়সা।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৫ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫৩ টাকা।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯২ টাকায়।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com