July 17, 2026, 2:07 am

দেশের উন্নয়ন কোনো জাদুর কাঠিতে হয় নাই: কৃষিমন্ত্রী

দেশের উন্নয়ন কোনো জাদুর কাঠিতে হয় নাই: কৃষিমন্ত্রী

দেশের উন্নয়ন এটা কোনো জাদুর কাঠিতে হয় নাই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে ৩৮তম বিসিএস (কৃষি) ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টশন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন কৃষিমন্ত্রী ।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেছে। এরপর ২০১৫ সালে এমডিজির প্রায় সবগুলো লক্ষ্যমাত্রা অর্জন করেছে দেশ। দারিদ্র্যতা ২১ ভাগে নেমে এসেছে। এটা কোনো জাদুর কাঠিতে হয় নাই। এটা সম্ভব হয়েছে বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদর্শিতা, কৃষি ও কৃষকের প্রতি তার পরম দরদ ও আন্তরিকতার ফলে।

কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি হলো প্রকৃতি ও মৌসুম নির্ভর। এ কৃষিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনে দিয়েছিলেন একটা নতুন দিগন্তে। কিন্তু বিএনপি জোটের শাসনামলে কৃষি খাতে ইতিবাচক ধারাবাহিকতা রক্ষা হয় নাই, বরং কৃষিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়।

এ সময় নতুন যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কৃষি সব সময়ই একটি চ্যালেঞ্জিং পেশা। নতুন নতুন সমস্যা আসবে। সেসব সমস্যা মোকাবিলা ও কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে কর্মঠ ও নিষ্ঠাবান হয়ে কাজ করতে হবে। কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও নিবেদিতভাবে কাজ করে যেতে হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে কৃষিতে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। যারা আগ্রহ নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিকূল পরিবেশে কাজ করবে তাদেরকে অবশ্যই কৃষি মন্ত্রণালয় পুরস্কৃত করবে।

ড. রাজ্জাক আরও বলেন, দেশে যে উন্নয়নের দিগন্ত উন্মোচন হয়েছে এটিকে টিকিয়ে রাখার জন্য, ১৭ কোটি মানুষের জীবনমান উন্নত করার জন্য, এখনো আমাদের যুদ্ধ করে এগিয়ে যেতে হবে। সে যুদ্ধে আজকে নতুন যোগদান করেছেন তারা সেই দায়িত্ব পালন করবেন। সে যুদ্ধে আপনারা অবদান রেখে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা উন্নত জাতি হিসেবে গড়ে তুলবেন।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com