July 26, 2026, 9:02 am

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকদের সাবধান করলেন পরিকল্পনামন্ত্রী

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকদের সাবধান করলেন পরিকল্পনামন্ত্রী

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকদের সাবধান করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রকল্প পরিচালক(পিডি) সম্পর্কে বাজারে নেতিবাচক-ইতিবাচক অনেক আলোচনা হচ্ছে। তাই আপনাদের অনেক বেশি দায়িত্ব আছে।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) নগরীরর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে ‘২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টশন কর্মশালা মন্ত্রী এসব কথা বলেন।

পিডিদের উদ্দেশে তিনি বলেন, ‘পিডিরা যারা এসেছেন, আপনাদের সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে বাজারে। আপনারা তো দেখেন, বোবাকালা নন আমাদের মতো। তাই আপনাদের অনেক বেশি দায়িত্ব আছে। সরকারের উচ্চ পর্যায়ে পিডি সমন্ধে চিন্তা-ভাবনা চলছে। এটাকে কীভাবে আরও বড় করা যায়, শক্তিশালী করা যায়, আপনাদের চলার পথে বাধাগুলো কীভাবে সরিয়ে দেয়া যায় – এগুলো চিন্তাভাবনা চলছে। আমরা হয়তো নতুন নতুন আইডিয়া নিয়ে আসবো, কিন্তু চাপিয়ে দেব না। আপনাদের সঙ্গে আলোচনা করবো। উভয়পক্ষে আলোচনা করবো। সেভাবে কাজ করার প্রয়োজন আছে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিজেদের অবস্থান সম্পর্কে আপনারা গর্ববোধ করবেন। ডোন্ট ফিল সাই, ডোন্ট বি অ্যাফ্রেইড। ভয় পাওয়ার দিন শেষ। মাথা নুয়িয়ে চলার দিন শেষ। স্বাধীন দেশের মানুষ আপনারা। কাজ করবো, কাজের ফল ভোগ করবো।’ তিনি বলেন, ‘আমাদেরকে যারা সহায়তা করেন, সংস্থা যারা আছেন। তাদের মধ্যে অনেকে অবসর গ্রহণ করেছেন, সারাজীবনের অভিজ্ঞতা নিয়ে আপনারা আজকে এ কাজে এসেছেন। আমরা আপনাদের কাছ থেকে অত্যন্ত খুরধার, ফোকাসড, ‘নিষ্ঠুর’ পর্যালোচনা আশা করি। কোনো খাতির নাই। নিরপেক্ষ, নিষ্ঠুর। ঠাণ্ডা পর্যালোচনা আপনাদের কাছ থেকে আশা করি। যাতে করে আমরা নিজেরা শিখি, বুঝি এবং নিজেদের কারেক্ট করি।

তিনি বলেন, সকল কাজে আমাদের অবশ্যই ফেয়ার মাইন্ডেড হতে হবে। আমার কাছে প্রায়ই বিভিন্ন ধরনের অভিযোগ আসে। পড়ে মনে হয় যে, আবেগে লেখেছে। আবেগে, রাগে, ক্ষোভে লিখেছে। তবু তার কথা শুনতে হবে। তখন বিধিমোতাবেক বিবেচনার জন্য প্রদীপের (আইএমইডি সচিব) কাছে পাঠাই, সিপিটিইউতে(সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) পাঠাই। বিধি মোতাবেক আমরা যেন সকলকে শুনি। ইন্ডিভিজুয়াল যারা আমাদের কাছে আসবে, তারা যেন ফিল করে সভ্য, আইনানুগ প্রতিষ্ঠানে এসেছে। যেটা আইন দিয়ে চলে। বিরক্ত হলেও একবার, দুবার বিস্তারিত শুনতে হবে। কেন তার পয়েন্টটা ঠিক নয়, বুঝিয়ে বিদায় করতে হবে। রাগারাগি করবো না, আমি করবো না। এগুলো আমাদের সার্বক্ষণিক করা দরকার।

এম এ মান্নান বলেন, ফুল ক্রেস্ট কমিয়ে আনতে হবে। আপনারা কাজ করেন। অহেতুক কাজ কমাতে হবে। অহেতুক প্রশংসা কমিয়ে আনতে হবে। মাঝে মধ্যে ধুলিঝড় উড়ে, দৌঁড়ায় যায়। দিনটা ২৪ ঘণ্টা ধূলিঝড় ৫ মিনিট। ধূলিঝড় জীবন নয়। মাঝেমাঝে আমরা ধূলিঝড় দেখে থাকি। ধূলিঝড় থেকে সাবধান থাকবো।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীসহ সংশ্লিষ্ট ২৪ প্রকল্পের পিডি কর্মশালায় উপস্থিত ছিলেন।

বিজনেস নিউজ/এমআরএম

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com