July 21, 2026, 4:51 pm

পতন কাটিয়ে সূচকের উত্থানে চলছে লেনদেন

পতন কাটিয়ে সূচকের উত্থানে চলছে লেনদেন

আগের দুই দিন পুঁজিবাজারে ছিল বড় পতন। মঙ্গলবার উত্থানে ফিরেছে সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে বেলা ১০টা ৪৬ মিনিট পরযন্ত ১৯৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪২৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস নিউজ /এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com