July 28, 2026, 8:19 am
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২১৯টির বা ৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। এর পরের অবস্থানেই রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৭০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭.৩০ টাকা বা ২৪.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিকে টানা তিন সপ্তাহ পতনে রবির শেয়ার দর ৭১ টাকা থেকে ৪৪ টাকায় এসে পৌছেছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমে ১৫ দশমিক ৪৪ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ১৩.৬২ শতাংশ, সামিট পাওয়ারের ১২.৪৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১২.৪৩ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ১২.০৭ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ১১.৫৭ শতাংশ, ডমিনেজ স্টিলের ১০.৭৪ শতাংশ, শ্যামপুর সুগারের ১০.৬৮ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের শেয়ার দর ১০.৩৭ শতাংশ কমেছে।
বিজনেস নিউজ/এমআরএম