August 24, 2026, 11:20 am

সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী

সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন জানালেন অর্থমন্ত্রী

করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা তিন সিরিজ জিতল তারা।

৪৩ ওভার ৪ বলে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১০০ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ওয়ানডেতে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম জয়। আইসিসি ওয়ানডে সুপার লিগে টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ২০।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৪ ওভারে ১৪৮ (আমব্রিস ৬, ওটলি ২৪, জশুয়া ৫, ম্যাককার্থি ৩, জেসন ১১, মেয়ার্স ০, বনার ২০, পাওয়েল ৪১, রিফার ২, জোসেফ ১৭, আকিল ১২*; মুস্তাফিজ ৮-৩-১৫-২, রুবেল ৭-০-২৩-০, হাসান ৯-০-৫৪-১, মিরাজ ৯.৪-০-২৫-৪, সাকিব ১০-০-৩০-২)।

বাংলাদেশ:  ৩৩.২ ওভারে ১৪৯/৩ (লিটন ২২, তামিম ৫০, শান্ত ১৭, সাকিব ৪৩*, মুশফিক ৯*; জোসেফ ১০-০-৪২-০, মেয়ার্স ২-০-১৫-০, আকিল ৯.২-০-৪৫-১, জেসন ৭-০-২৯-১, রিফার ৫-০-১৮-১)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com