July 26, 2026, 3:22 pm

ঝড় থেমেছে পুঁজিবাজারে, সূচকের উত্থানে লেনদেন

ঝড় থেমেছে পুঁজিবাজারে, সূচকের উত্থানে লেনদেন

গত কয়েকদিনের লেনদেনের ঝড়ো হাওয়া থেমেছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-২১ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮২ ও ২০৮০ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৪৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১০০টির এবং অপরির্বতিত রয়েছে ৭৪টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি- রবি, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, জিবিবি পাওয়ার, পাওয়ার গ্রিড, লংকাবাংলা, আইএফআইসি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার ও সিটি ব্যাংক।

এর আগে বুধবার ১০ মিনিটে ডিএসইর সূচক কমে ৫ পয়েন্ট।

এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৫৯ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এ দিন সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৬০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৪টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানি শেয়ারের দর।

বিজনেস নিউজ/এসআর

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com