May 31, 2026, 1:10 am

বছরের শেষ কার্যদিবসে সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

বছরের শেষ কার্যদিবসে সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন

চলতি বছরের শেষ কার্যদিবস বুধবার (৩০ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর ১ ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩৪ ও ১৯৪৯ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩৬৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ৮৪টির এবং অপরির্বতিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ার।

বুধবার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, সাইফ পাওয়ার ও বিএটিবিসি।

এর আগে বুধবার লেনদেন শুরু প্রথম ১০ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১২ পয়েন্ট।

এরপর ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী থাকে। সকাল ১০ টা ৪৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৭৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৮১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৩৭টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানি শেয়ারের দর।

বিজনেস নিউজ / আরকে

Please Share This Post in Your Social Media


Comments are closed.

© 2019 Businessnewsbs24.com
Desing & Developed BY ThemesBazar.Com