May 26, 2026, 7:13 am
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেছেন, ‘অনেক উত্থান পতনের পর শেয়ারবাজার আজ আস্থাশীল ও গতিশীল বাজারে পরিণত হয়েছে। ’
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন।
মো. ইউনুসুর রহমান বলেন, ‘এ গতিশীলতার পেছনে বর্তমান সরকারের শেয়ারবাজার বিষয়ক নীতি সহায়তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইতিবাচক ভূমিকা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুদূরপ্রসারী পরিকল্পনা, স্টক এক্সচেঞ্জের নিরলস প্রচেষ্টা, বাজার সংশ্লিষ্ট সব পক্ষের একাগ্রতা ও নিষ্ঠা এবং বিনিয়োগকারীদের ধৈর্য ও প্রজ্ঞা রয়েছে। এর ফলে ডিএসইর লেনদেন এক হাজার পাঁচশ’ কোটি টাকা অতিক্রম করেছে।
অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র ও পরিবেশ বিনিয়োগ বান্ধব উল্লেখ করে ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বাড়বে।
করোনা ভাইরাস পরিস্থিতিতে দুই মাস বন্ধ থাকায় শেয়ারবাজার সামগ্রিক চিত্র পাল্টে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের স্বার্থে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করি। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও পরিচালনা পর্ষদ ডিএসইর আয়ের খাতগুলোতে বৈচিত্র্য আনতে বহুবিধ উদ্যোগ নিয়েছি।
তবে আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষ বিনিয়োগকারী গড়ে তোলার পাশাপাশি স্মার্ট, ত্রুটিহীন ট্রেডিং প্ল্যাটফর্ম দেওয়ার মাধ্যমে এর ভাবমূর্তি বাড়ানো এবং বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা। ’
‘শেয়ারবাজারের সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ের সঙ্গে তাল মিলিয়ে ডিএসইর লেনদেন ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের ওপর ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বাজারের গতিকে ধরে রাখতে পণ্যের বৈচিত্র্য আনতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড, এসএমই, ফিক্সড ইনকাম সিকিউরিটিস (ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল) করপোরেট বন্ড নিয়ে ডিএসই কাজ করছে। ইতোমধ্যে উন্নত বিশ্বের স্টক এক্সচেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে ডিএসই প্রি-পেনিং ও পোস্ট ক্লোজিং সেশনও চালু করেছে। ’
ইউনুসুর রহমান বলেন, ‘ডিএসই থেকে পাঁচটি ট্রেকহোল্ডার কোম্পানিকে এপিআই ইউএটি সংযো